২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ঢাকাফেরত তরুণী আক্রান্ত

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে প্রথম দিনের পরীক্ষায় এক তরুণীর কোভিড-১৯ শনাক্ত হয়েছে; যিনি সম্প্রতি ঢাকা থেকে ফিরেফেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2020, 12:38 PM

Updated : 18 Aug 2022, 02:54 PM

জেলার সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান জানান, সোমবার প্রথম দিন তারা মোট ৫৭টি নমুনা পরীক্ষা করেন। পরীক্ষায় চরভদ্রাসন উপজেলার এক তরুণীর পজিটিভ এসেছে।

২২ বছর বয়সী এই তরুণীর বাড়ি চরভদ্রাসন উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামে। শুক্রবার তিনি তার স্বামীর সঙ্গে ঢাকা থেকে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা।

এ নিয়ে এ পর্যন্ত এ জেলায় মোট পাঁচজনের কোভিড-১৯ শনাক্ত হল। তাদের মধ্যে তিনজনই নগরকান্দা উপজেলার। অন্য দুইজনের বাড়ি বোয়ালমারী ও চরভদ্রাসন উপজেলায়।

জেলা প্রশাসক অতুল সরকার বলেন, নগরকান্দায় সবচেয়ে বেশি হওয়ায়এই উপজেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে। অন্যগুলো নজরদারিতে রাখা হয়েছে।

পুরনো খবর:

ফরিদপুরে বাবার পরে মেয়ে আক্রান্ত
ফরিদপুরে উপসর্গ নিয়ে নারীর মৃত্যু, স্বামী-ছেলে অসুস্থ