২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে জ্বর-কাশি নিয়ে শিশুর মৃত্যু

জ্বর, সর্দি ও কাশি নিয়ে সিলেট নগরীর উপশহরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2020, 09:24 PM

Updated : 18 Aug 2022, 02:52 PM

বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্বজনরা জানান, ১০ বছর বয়সী ওই মেয়ে কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশিতে ভুগছিল। শারীরিক অবস্থা খারাপ হলে স্বজনরা তাকে প্রথমে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। 

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় বলেন, উইমেন্স মেডিকেলের চিকিৎসকরা মেয়েটিকে শামসুদ্দিন আহমদ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন; কিন্তু শিশুটির স্বজনরা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির করোনার উপসর্গ থাকায় পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে হিমাংশু জানান।

মৃতদেহ সমাহিত করা প্রসঙ্গে হিমাংশু বলেন, “মৃতদেহ আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তর করেছি। তাদেরকে বলা হয়েছে সীমিত মানুষদের নিয়ে তারা যাতে পরবর্তী কার্যক্রম শেষ করেন।”