২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ‘জুয়ার আসরে সংঘর্ষে’ নিহতের ঘটনায় দুই মামলা

গোপালগঞ্জে জুয়ার আসরে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ছয় শতাধিক লোককে আসামি করে দুটি মামলা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2020, 10:01 AM

Updated : 08 Apr 2022, 12:38 AM

একটি মামলার প্রধান আসামি সদর উপজেলার করপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিকদার শাহ সুফিয়ান।

সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, সংঘর্ষ চলাকালে ১০ পুলিশের ওপর হামলার অভিযোগে উভয়পক্ষের ৫০০ জনকে আসামি করে একটি মামলা করেছেন সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই সালাহ উদ্দিন। বুধবার রাতে তিনি মামলাটি করেন।

এর আগে নিহত আজর ফকিরের ভাই খলিল ফকির করেন আরও একটি মামলা। সে মামলায় তিনি চেয়ারম্যান শিকদার শাহ সুফিয়ান ও অন্য ৪৮ আসামির নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০০ জনকে আসামি করেন বলে জানান ওসি মনিরুল।

গত ১৩ এপ্রিল সদর উপজেলার করপাড়া ইউনিয়নের বনগ্রামে জুয়াখেলাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসী সংঘর্ষে জড়ায়। এতে ওই গ্রামের আজর ফকির (৫০) নামে ব্যক্তি নিহত হন। সংঘর্ষ থামাতে গেলে ১০ পুলিশসহ অন্তত ২৫ জন আহত হন।

পুরনো খবর:

গোপালগঞ্জে ‘জুয়ার আসরে বাধা’ দেওয়ায় সংঘর্ষ, নিহত ১