২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাউফলে খাদ্য অধিদপ্তরের ১৪’শ বস্তা চাল জব্দ, আটক ২

পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি ট্রালার থেকে চালের গুদামে তোলার সময় খাদ্য অধিদপ্তরের ১৪শ বস্তা চালসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2020, 01:25 PM

Updated : 08 Apr 2022, 12:38 AM

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বগা ইউনিয়নের বগা বন্দর থেকে চালগুলো জব্দ করা হয় বলে পটুয়াখালীর পুলিশ সুপার মইনুল হাসান জানান।

এরা হলেন- ওই এলাকার চাল ব্যবসায়ী শাহাজাহান ও ট্রলার মালিক জয়নাল চৌকিদার।

পটুয়াখালীর (বাউফল সার্কেল) সহকারী পুলিশ সুপার মো. ফারুক হোসেন বলেন, “বগাবন্দরে একটি ট্রলার থেকে সরকরি চাল স্থানীয় চাল ব্যবসায়ী শাহজাহানের গোডাউনে নিয়ে যাওয়ার খবরে সেখানে অভিযান চালায় পুলিশ।

“পরে সেখান থেকে খাদ্য অধিদপ্তরের সিল দেওয়া ১৪’শ বস্তা চাল জব্দ

এবং ট্রলার মালিক ও চাল ব্যবসায়ীকে আটক করা হয়।”

এ ‍পুলিশ কর্মকর্তা বলেন, “চালগুলো বরিশলের হিজলা থেকে ক্রয় করেছেন বলে ওই ব্যবসায়ী জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। এছাড়া আরও জিজ্ঞাসাবাদের জন্য চাল উত্তোলনের কাজে নিয়োজিত দশ শ্রমিককে থানায় নেওয়া হয়েছে।”