২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ছেলেকে ‘হত্যার’ পর মায়ের ‘আত্মহত্যা’

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পারিবারিক কলহের জেরে এক নারী তার শিশু পুত্রকে ‘হত্যার’ পর বিষপানে ‘আত্মহত্যা’ করেছেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2020, 12:36 PM

Updated : 18 Aug 2022, 02:52 PM

উপজেলার পোতা গ্রামে বুধবার সকালে এ ঘটনা ঘটে বলে নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানান।

মৃতরা হলেন- ওই গ্রামের বিপুল বর্মণের স্ত্রী বন্যা রানী (২২) ও ছেলে বাপ্পী (২)।

Image
প্রতিকী ছবি

প্রতিকী ছবি

বন্যার ভাই আনন্দ বর্মণ বলেন, তার বোনের শ্বশুর-শাশুড়ি বিয়ের পর থেকেই তার বোনকে নানাভাবে নির্যাতন করতো। তার বোনের স্বামী কাজের জন্য অন্য জায়গায় থাকে। সে মাঝে মাঝে বাড়ি যেতেন। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে বেশ কয়েকদিন যান নি।

নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির বলেন, “সকালে পাশের ঘড়ে গোঙ্গানির শব্দ শুনে বন্যার শ্বশুর-শাশুড়ি গিয়ে দেখেন তাদের ছেলের বউ `বিষ’ খেয়েছেন।

পাশে নাতি মৃতদেহ পড়ে আছে। পরে প্রতিবেশীদের সহায়তায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, “ওই নারী তার ছেলেকে হত্যার পর বিষপানে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছ। “