২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় স্কুলছাত্রী খুন

কুষ্টিয়ার খোকসায় দশম শ্রেণির ছাত্রীকে ‘হাতুড়ি দিয়ে পিটিয়ে’ হত্যার অভিযোগ পাওয়া গেছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2020, 07:59 PM

Updated : 18 Aug 2022, 02:51 PM

মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার কাদিরপুর গ্রামে তাদের বাড়ি থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত অর্পিতা দাস বৃষ্টি খোকসা উজেলার কাদিরপুর গ্রামের গৌতম কুমার দাসের মেয়ে এবং শমসপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

এ ঘটনায় জড়িত সন্দেহে কুমারখালী থেকে প্রদীপ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

খোকসা থানার ওসি মজিবর রহমান জানান, বিকেল সাড়ে ৩টার কাদিরপুর গ্রামের স্কুলছাত্রী অর্পিতা দাস বৃষ্টির কক্ষে তালাবদ্ধ দেখে পরিবারের লোকজনের সন্দেহ হয়। বিষয়টি জানিয়ে তারা পুলিশকে খবর দেয়।

ঘটনাস্থল গিয়ে বৃষ্টির মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

তিনি জানান, নিহতের মাথায় থেতলানো রক্তাক্ত চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাতুড়ি জাতীয় কোনো লোহার জিনিস দিয়ে আঘাত করা হয়ে থাকতে পারে।

এ ঘটনায় জড়িত সন্দেহে কুমারখালী এলাকা থেকে প্রদীপ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তবে ঠিক কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে তা তদন্তে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।

নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিলেন।