গাজীপুরে চাল ওজনে কম দেওয়ায় ডিলারের বিরুদ্ধে মামলা
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ১০ টাকার চাল বিক্রির সময় ওজনে কম দেওয়ায় এক ডিলারর বিরুদ্ধে মামলা ও ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার রাজাবাড়িতে সোমবার দুপুরে র্যাব-১-এর ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী এ আদেশ দেন।
র্যাব-১-এর কোম্পানি কমান্ডার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, রাজাবাড়ি এলাকায় ‘মেসার্স আবিদ ট্রেডার্সের মালিক ও ডিলার মো. মোরশেদ আলম ও তার লোকজন সোমবার দুপুরে রাজাবাড়ি এলাকায় দশ টাকা দরে প্রতিজনকে ৩০কেজি চাল বিক্রি করছিলেন। সেখানে প্রতিজনকে ওজনে পাঁচ কেজি করে কম দেওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান।
ওই ডিলার সোমবার ৬৪ জন এবং গত দুই দিনে ৪০০ জনকে এভাবেই ওজনে কম চাল বিক্রি করেছেন লে জানান র্যাবের কর্মকর্তা।
