২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগরে ছুটি বেড়েছে ২৫ এপ্রিল পর্যন্ত

বৈশ্বিক মহামারী নভেল করোনাভাইরাস রোধে সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়িয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2020, 08:23 PM

Updated : 18 Aug 2022, 02:51 PM

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছুটি বাড়ানোর এ ঘোষণা আসে। 

ভারপ্রাপ্ত নিবন্ধক রহিমা কানিজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠির পরিপ্রেক্ষিতে এই ছুটি বাড়ানো হয়েছে। করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও অফিসসমূহ ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

“এ ছুটির সময়ে ক্যাম্পাসবাসীকে ঘরে অবস্থান করতে হবে। সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কেউ ঘরের বাইরে বের হতে পারবে না। এ নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তবে চিকিৎসা, বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট ও পরিচ্ছন্নতা কার্যক্রমের মতো জরুরি পরিসেবা চালু থাকবে।

করোনাভাইরাসের বিস্তার রোধে গত ১৮ মার্চ থেকে জাহঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও ২২ মার্চ থেকে প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।