২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে করোনাভাইরাসে মৃত্যু, মুন্সীগঞ্জের ৩৩ বাড়ি অবরুদ্ধ

নারায়ণগঞ্জে এক বৃদ্ধের মৃত্যুর পর মুন্সীগঞ্জে গ্রামের বাড়িতে দাফন করায় সেখানে ৩১টি অবরুদ্ধ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2020, 07:57 PM

Updated : 18 Aug 2022, 02:51 PM

রোববার টঙ্গীবাড়ি উপজেলার মান্দ্রা গ্রামের ৩১টি এবং পাশের দুই গ্রামে দুটি বাড়ি অবরুদ্ধ করা হয়েছে বলে উপজেলা প্রশাসন জানায়।

মুন্সীগঞ্জের সিভিল সার্জন আবুল কালাম আজাদ বলেন, ৭০ বছরের এই ব্যক্তির বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার মান্দ্রা গ্রামে। তিনি নারায়ণগঞ্জে থেকে চাকরি করতে করতেন।

“বৃহস্পতিবার নারায়ণগঞ্জে মারা যাওয়ার পর তাকে মান্দ্রা গ্রামে নেওয়া হয় এবং শুক্রবার সেখানে দাফন করা হয়।”

সিভিল সার্জন জানান, তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরে আইইডিসিআরে নিশ্চিত করেছে মৃত ব্যক্তি কোভিড-১৯ সংক্রমিত ছিলেন।

“তাই দাফনের সঙ্গে যারা ছিলেন তাদের চিহ্নিতকরণ এবং হোম কোয়ারেন্টিনে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।”

টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মোছা. হাসিনা আক্তার জানান, এই দাফনের সঙ্গে গ্রামটির অনেকেই অংশ নেন। এখানে মান্দ্রা গ্রামের ৩৩টি পরিবার এবং পাশের পোদ্দারপাড়া ও গণাইসার গ্রামের দুইটি বাড়ি অবরুদ্ধ করা হয়েছে।

সিভিল সার্জন আরও জানান, রোববার পর্যন্ত ১০৫ জনের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৯৩ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে, যাদের ১১ জনের কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।