২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে ‘ধর্ষণের ফলে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা’

পিরোজপুরের মঠবাড়িয়ায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের এক ব্যক্তিতে গ্রেপ্তার করেছে পুলিশ।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2020, 07:06 PM

Updated : 18 Aug 2022, 02:51 PM

রোববার দুপুরে রুহুল আমিন নামের ওই ব্যক্তিকে মঠবাড়িয়া উপজেলার তুষখালীর জানখালী নতুন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান।

রুহুল (৬০) মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী (কালির হাট) গ্রামের মফেজ উদ্দিনের ছেলে।

স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে পিরোজপুর সিভিল সার্জন কর্যালয় পাঠানো হয়েছে।

ওসি বলেন, “গত ছয় সাত মাস আগে ওই স্কুল ছাত্রী পান কিনতে যাবার পথে রুহুল আমিন তাকে খাবারের প্রলোভন দেখিয়ে একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। এ কথা কাউকে জানালে হত্যা করা হবে বলে মেয়েটিকে হুমকি দেয় সে।”

গত শনিবার বিকালে মেয়েটির বাড়ির লোকজন অন্তঃসত্ত্বার বিষয়টি টের পায়। পরে রোববার দুপুরে মেয়েটির বাবা থানায় মামলা করলে রুহুলকে গ্রেপ্তার করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।