২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে এক নারীর মৃত্যু, নমুনা আইইডিসিআরে

গোপালগঞ্জের কাশিয়ানীতে এক গৃহবধূর মৃত্যুর পর নমুনা সংগ্রহ করে করেনাভাইরাসের সংক্রমণ ছিল না তা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2020, 05:28 PM

Updated : 18 Aug 2022, 02:51 PM

রোববার সকালে কাশিয়ানী উপজেলা সদরের বুধপাশা গ্রামে বাড়িতে ওই নারীর মৃত্যর হয়। এরপর তার বাড়িসহ পাঁচ বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছে উপজেলা্ প্রশাসন।

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সুব্রত কুমার সাহা বলেন, “নমুনা সংগ্রহের সময় ওই গৃহবধূর স্বামী জানান যে- তার স্ত্রী’র শনিবার সকালে পেটে ব্যাথা ও পাতলা পায়খানা হয়। এ কারণেই সে মারা গেছে। তার জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট বা করোনাভাইরাসের কোনো উপসর্গ ছিল না।”  

পরে ওই নারীসহ তিনজনের নমূনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআরে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কাইয়ূম তালুকদার বলেন, “ওই গৃহবধূ করোনাভাইরাসের লক্ষণ নিয়ে মারা গেছেন বলে স্থানীয়রা আমাদের কাছে অভিযোগ করেছেন।তার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, ওই গৃহবধূর বাড়িসহ মোট পাঁচটি বাড়ির সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।