২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় জ্বর-শ্বাসকষ্টে নারীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক নারীর মৃত্যুর পর নমুনা সংগ্রহ করেছে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2020, 01:56 PM

Updated : 18 Aug 2022, 02:50 PM

শনিবার সকাল ৭টায় শহরের কাউতলী এলাকায় নিজ বাসায় ৩৫ বছর বয়সী ওই নারী মারা যান বলে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ জানান।

ওই নারীর স্বামী বলেন, গত ৩১ মার্চ তার স্ত্রীর প্রচণ্ড জ্বর আসায় তাকে নিয়ে জেলা সদর হাসপাতালে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু তার স্ত্রী ঢাকায় যেতে না চাওয়ায় বাড়িতেই তার চিকিৎসা চলতে থাকে। পরে জ্বরের পাশাপাশি সর্দি, কাশি ও শ্বাসকষ্টও দেখা দেয়।

সিভিল সার্জন বলেন, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ওই নারীর মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা. সাখাওয়াত হোসেনের নেতৃত্ব একটি মেডিকেল টিম গিয়ে তার নমুনা সংগ্রহ করে।

“ওই নারীকে করোনাভাইরাসে মারা যাওয়া রোগীদের নিয়মে দাফন করা হবে।”