২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ২ বাইক আরোহী নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষে অজ্ঞাত পরিচয় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2020, 01:18 PM

Updated : 18 Aug 2022, 02:42 PM

এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের কেয়টখিরা এলাকায় মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আব্দুল বাসেত জানান।

তিনি বলেন, “ঢাকাগামী একটি ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটর সাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

“নিহতদের একজনের বয়স আনুমানিক ৬০ বছর ও অন্যজনের ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষনিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।“

ডাম্প ট্রাকটি আটক করা গেলেও এর ট্রাকের চালক পালিয়ে গেছে। আর লাশ আপাতত থানায় রাথা হয়েছে বলে বলে জানান ইনচার্জ আব্দুল বাসেত।