একটি ভাঙা সাঁকোই গাইবান্ধার তিন ইউনিয়নের ভরসা
একটি ভাঙা সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার তিন ইউনিয়নের মানুষ।
উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কেতকিরহাট এলাকায় গিয়ে দেখা গেছে, কাঠের সাঁকোটির পাটাতনের কয়েকটি তক্তা ভেঙে গেছে। এর মধ্যেই মানুষ ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। পারাপারের সময় সাঁকোটি দোল খাচ্ছে।
ওই গ্রামের কলেজছাত্র আব্দুল লতিফ বলেন, সাঁকোটি মেরামত না করায় মানুষকে প্রতিনিয়িত ভোগান্তি পোহাতে হচ্ছে। শিশু ও বৃদ্ধরা বেশি সমস্যায় পড়ছেন।
কৃষকরা ফসল বিক্রি করার জন্য হাট-বাজারে নিতে পারছেন না বলে জানিয়েছে ওই এলাকার কৃষক আব্দুস সোবহান।
উপজেলা এলজিইডির প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ বলেন, বন্যার কারণে এ অবস্থা হয়েছে। সেতুটি শিগগির মেরামত করা হবে।
