২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে গাঁজাসহ দুইজন আটক

রাজধানীর যাত্রাবাড়ী থেকে পঞ্চাশ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2020, 08:58 PM

Updated : 10 Oct 2022, 07:01 PM

সোমবার সন্ধ্যায় র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সকালে যাত্রাবাড়ীর রায়েরবাগ বাসস্ট্যান্ড ফুট ওভারব্রিজ থেকে তাদের আটক করা হয়েছে।

এরা হলেন, সিলেট সদর উপজেলার খাসিটোলা গ্রামের কামাল হোসেনের ছেলে মো. সুমন (৩৭) ও ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার কামালপুর পূর্বপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিক মিয়ার ছেলে আইফুল ইসলাম (২৮)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃতরা মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা সীমান্ত এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদক এনে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছে। 

গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার, নগদ সাড়ে ছয় হাজার টাকা এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানানো হয়েছে। 

আটককৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদক আইনে মামলা করা হচ্ছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।