ভ্যানে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে শিশুর মৃত্যু
রাজশাহী পুঠিয়া উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ভ্যানে ট্রাকের ধাক্কার পর ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
উপজেলার বানেশ্বর এলাকার রাজশাহী-ঢাকা মহাসড়কে শুক্রবার বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৈশাখী (৯) বেলপুকুর ইউনিয়নের তাড়াশ গ্রামের হাসেন আলীর মেয়ে।
আহতরা হলেন- দুর্গাপুর উপজেলার ভাংগিরপাড়া গ্রামের ভ্যান চলক লিটন (৪০) ও একই গ্রামের আজিবারের স্ত্রী সফুরা বেগম (৩৫)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
“এ সময় ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে চলে যায় বৈশাখী। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
এ সময় ভ্যানটি উল্টে গেলে চালকসহ দুইজন নিহত হন বলে জানান ওসি।
