২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে আগুনে পুড়েছে এক দোকানের মালামাল 

জামালপুর শহরে আগুন লেগে একটি মার্কেটের একটি দোকানের মালামাল পুড়ে গেছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2020, 11:35 AM

Updated : 18 Aug 2022, 02:26 PM

শহরের বিউটি প্লাজা মার্কেটের ‘ঢাকা টেলিকম’ নামের একটি মোবাইল সার্ভিসিং এর দোকানে বৃহস্পতিবার রাত ১১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জামালপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক প্রাণনাথ সাহা জানান।

তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের সময় মার্কেট বন্ধ ছিল। পথচারীরা মার্কেটের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

“কিন্তু ততক্ষণে ওই দোকানের সব মালামাল পুড়ে যায়।”

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত করা যাবে বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান।