চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত
চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।
চাঁদপুর জিআরপি থানার ওসি মো. সারোয়ার আলম জানান, রোববার বিকেল পৌনে ৩টার দিকে মিশন রোড রেলক্রসিংয়ের পশ্চিম পাশে পাটওয়ারী বাড়ির সামনে চাঁদপুর-লাকসাম রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পঙ্কজ মজুমদার (৪৫) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাসিন্দা।
ওসি সারোয়ার বলেন, পঙ্কজ রেললাইন দিয়ে হাঁটছিলেন। এ সময় মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর থেকে চট্টগ্রাম যাওয়ার পথে তার নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। ট্রেনটি বেশ কয়েকবার হরণ দিলেও পঙ্কজ রেললাইন থেকে সরেননি। তার দেহ থেকে মাথা আলাদা হয়ে যায়। হাত-পা খণ্ডবিখণ্ড হয়ে যায়।
পুলিশ লাশ উদ্ধার করে জিআরপি থানায় নিয়ে রেখেছে। তার পরিবারে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি সারোয়ার আলম।
