২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমায় মৃত্যু আরও তিনজনের

টঙ্গীর তুরাগ তীরে ইজতেমায় প্রথম পর্বে যোগ দিতে আসা আরও তিন মারা গেছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2020, 10:58 AM

Updated : 08 Apr 2022, 12:12 AM

গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মনজুর রহমান জানান, শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত এ তিনজনের মৃত্যু হয়।     

এরা হলেন-কিশোরগঞ্জের কটিয়াদি থানার গুচিহাটা গ্রামের নুর ইসলাম (৫৫), কক্সবাজারের টেকনাফ থানার সাব্রাম এলাকার আলী আহমদ (৬০) ও জয়পুরহাটের পাঁচবিবি থানার আব্দুল মোমিন (৫৫)।

এনিয়ে বিশ্বইজতেমায় ১২ জনের মৃত্যু হলো।

পুলিশ কর্মকর্তা মনজুর বলেন, নুর ইসলাম শনিবার বিকাল সোয়া ৫টার দিকে মারা যান। এছাড়া এদিন রাত সাড়ে ১০টায় আলী আহমদ ও রাত পৌনে ১টার দিকে আব্দুল মোমিনের মৃত্যু হয়।

পুরনো খবর:

ইজতেমায় আরও ৫ জনের মৃত্যু