২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রহ্মপুত্রে নৌকাডুবি: নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার

ব্রহ্মপুত্র নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির তিনদিন পর নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2020, 03:34 PM

Updated : 08 Apr 2022, 12:11 AM

বুধবার সকালে কাপাসিয়ার সিংহশ্রী নয়ানগর এলাকা থেকে সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে কাপাসিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান।

নিহত শিশু তিথি ধর (১০) ময়মনসিংহের পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের মতিলাল ধরের মেয়ে এবং নিগুয়ারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ওসি বলেন, রোববার মতিলাল তার মেয়েকে নিয়ে কিশোরগঞ্জের বাজিতপুর এলাকা থেকে নৌকায় করে ফিরছিলেন।

“পথে বালুবোঝাই ট্রলারের সংঘর্ষে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকার যাত্রীরা সাঁতরে তীরে পৌঁছাতে পারলেও তিথি ধর নিখোঁজ ছিল।”

সকালে দুর্ঘটনাস্থলের ২০ গজের মধ্যে লাশটি ভেসে উঠলে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে বলে জানান ওসি।