২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী নারীর মৃত্যু

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক বাক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2020, 02:13 PM

Updated : 08 Apr 2022, 12:11 AM

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কাশিয়ানী উপজেলার কাগদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিনুর বেগম (৩৫) ফরিদপুরের নগরকান্দা উপজেলার রায়চর গ্রামের শাহজাহান শেখের মেয়ে ও নূর আলমের স্ত্রী।

কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান বলেন, শাহিনুর কয়েকদিন আগে তার বাবার বাড়ি থেকে কাশিয়ানী উপজেলার কাগদী তার মামার বাড়িতে বেড়াতে আসেন।

“সোমবার সকালে মামা বাড়ি থেকে তার খালার বাড়ি যাবার পথে রেললাইন পার হচ্ছিলেন তিনি। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”