২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়ার বাড়ি ফিরছে পুরনো আদলে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পৈতৃক বাড়িটি পুরনো আদলে ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2019, 12:08 AM

Updated : 10 Oct 2022, 09:50 PM

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ফিরোজ আহমেদ বলেন, প্রায় আট বছর আগে প্রত্নতত্ত্ব বিভাগ বাড়িটি সংস্কার করে। তখন এর পুরনো আদলে বেশ পরিবর্তন আসে। পরে বাড়িটি পুরনো আদলে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব বিভাগকে নির্দেশ দেওয়া হয়।

“প্রত্নতত্ত্ব বিভাগের প্রকৌশলীরা এসে পুরনো ছবি ও ভবনের নির্মাণশৈলী দেখে আদি আদল ফিরিয়ে দিতে একাধিক নকশা প্রণয়ন করেন। সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখানো হয়। তিনি ওই নকশার আদলে সংস্কার করার অনুমতি দেন। সেই মোতাবেক পুরনো আদল ফিরিয়ে আনার নমুনা কাজ চলছে। নমুনা প্রধানমন্ত্রীকে দেখানো হবে। তিনি অনুমোদন দিলে চূড়ান্ত কাজ শুরু হবে।” তারা মাস খানেক আগে এই নমুনাকাজ শুরু করেছেন তিনি বলে জানান।

তিনি বলেন, তিনি নিজে ও প্রত্নতত্ত্ব বিভাগের উপ-পরিচালক আমিরুজ্জামান পলাশ কাজটি ততারক করছেন।