২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় কভার্ড ভ্যান ‘নিয়ন্ত্রণ হারিয়ে’ ঘরে, গৃহবধূ নিহত

বগুড়ার শেরপুর উপজেলায় কভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তারর পাশে ঘরে ঢুকে এক গৃহবধূ নিহত হয়েছেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2019, 05:43 PM

Updated : 18 Aug 2022, 06:18 PM

জেলার শেরপুর থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান, উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের ররোয়া গ্রামে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাজলী খাতুন (৪০) ওই গ্রামের গহর আলীর স্ত্রী।

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন হোসেন বলেন, বুধবার সকাল ৮টার দিকে বগুড়া থেকে ঢাকাগামী একটি কভার্ড ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি গহর আলীর ঘরে ঢুকে যায়। এ সময় গহরের স্ত্রী কাজলী সেখানে রান্না করছিলেন। দুর্ঘটনায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।

ঘটনার পর পুলিশ গিয়ে কভার্ড ভ্যানটি আটক করলেও চালক বা তার সহকারী কাউকে ধরতে পারেনি।