২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আগুনে পুড়েছে ৪ ঘর

গাজীপুরে একটি বাড়িতে আগুন লেগে চারটি ঘর পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2019, 12:57 PM

Updated : 18 Aug 2022, 06:17 PM

জেলা শহরের সাইনবোর্ডের বাদে কলমেশ্বর এলাকায় রোববার সকাল সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।

জয়দেবপুর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বাড়ুই বলেন, স্থানীয় ইব্রাহিম প্রধানিয়ার বাড়ির ফ্রিজে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে ফায়ার স্টেশনের দুইটি ইউনিট গিয়ে আধা এলাকাবাসীর সহায়তায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

“কিন্তু ততক্ষণে বাড়ির চারটি ঘর, ফ্রিজ, টিভি, বিভিন্ন আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়।”