২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

সিরাজগঞ্জ সদরে বাসে উঠতে গিয়ে পিছলে পড়ে চাকায় পিষ্ট হয়ে চাপায় এক যুবক নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2019, 04:41 PM

Updated : 18 Aug 2022, 06:17 PM

নিহত আব্দুল বাছেদ (২২) শহরের তেলকুপি পূর্বপাড়ার শাহজাহান আলীর ছেলে।

শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের তেলকুপি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার এসআই আনিছুর রহমান বলেন,বাসেদ একটি মিনিবাসে ওঠার চেষ্টা করতে গিয়ে পা পিছলে পড়ে যায়।

“এ সময় বাসের চাকা তার মাথার উপর দিয়ে উঠে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হয়। তবে চালক ও তার সহযোগী পালিয়ে গেছে বলে জানান আনিসুর।