২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আগুনে পুড়ল ৩ দোকান

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ‘বৈদ্যুতিক শর্ট সার্কিটের’ অগ্নিকাণ্ডে তিনটি দোকান ও একটি বসতঘর পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2019, 07:43 PM

Updated : 18 Aug 2022, 06:16 PM

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার সাতখামাইর বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গুদাম পরিদর্শক মো. আল আমিন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বেলা আড়াইটার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

“ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন সূত্রপাত হয়েছে। আগুনে কনফেকশনারি ও ওষুধসহ তিনটি দোকান আর একটি বসতঘর পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।”