সোনারগাঁয় ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয় ১২ হাজার ইয়াবাসহ ট্যাবলেটসহ এক তরুণ দম্পতিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চেকপোস্টে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
তাদের কাছ থেকে নগদ ৬ হাজার ৫৫ টাকাও উদ্ধার করা হয়, যা মাক বিক্রির বলে র্যাবের ভাষ্য।
গ্রেপ্তাররা হলেন মো. সোহেল কাজী (৩১) ও মোছা. সাবাহ আফরিন (২০)। তাদের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পূর্ব কাউনিয়া এলাকায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে উবার গাড়ি ব্যবহার করে স্বামী-স্ত্রীর সম্পর্ক ও পরিচয়কে পুঁজি করে চট্টগ্রাম অঞ্চলের সীমান্ত এলাকা দিয়ে ইয়াবা বাংলাদেশে প্রবেশ করান এবং বিভিন্ন কৌশলে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছেন।
তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
