২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় ট্রাকের ধাক্কায় কভার্ডভ্যান চালকের সহকারী নিহত

ঢাকার সাভারের আশুলিয়ায় ট্রাকের ধাক্কায় একটি কভার্ডভ্যানের চালকের সহকারী নিহত হয়েছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2019, 04:18 PM

Updated : 18 Aug 2022, 06:09 PM

রোববার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার মরাগাঙ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার এসআই মাসুদ হোসেন জানান।

নিহত জাকির হোসেন দুলাল (৬৫) বরিশাল জেলার আগৈরঝড়া থানার টেংগুটিয়া গ্রামের খবির উদ্দিন হাওলাদারের ছেলে।

তিনি আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় মাসুদের বাড়িতে ভাড়া থেকে কভার্ডভ্যানের চালকের সহকারীর কাজ করতেন।

আহত কভার্ডভ্যানের চালককে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই বলেন, রাজধানীর ঢাকা থেকে শুটকি নিয়ে একটি কভার্ডভ্যান আশুলিয়ার দিকে যাচ্ছিল।

“পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক কভার্ডভ্যানটিকে পাশ থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুলাল নিহত হন।

দুঘর্টনাকবলিত কভার্ডভ্যানটি উদ্ধার করা হয়েছে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।