দিনাজপুরে আ.লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতাকে দুদকের জিজ্ঞাসাবাদ
দুর্নীতির অভিযোগ ওঠায় দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজ্জবকে জিজ্ঞাসাবাদ করেছে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার বেলা ১১টা থেকে প্রায় সারে তিন ঘণ্টা দিনাজপুরে জেলা দুর্নীতি দমন কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবদ করা হয়।
আবু ইবনে রজ্জব
এর প্রায় আধাঘণ্টা পর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজ্জব দুদক কার্যালয় থেকে বের হন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “দুদক আমার ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য সম্পর্কে জানতে চেয়েছিল, তাদের প্রশ্নে উত্তর এবং প্রয়োজনীয় কাগজপত্র দিয়েছি।”
এ বিষয়ে জানতে চাইলে দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যাদের তলব করা হয়েছে তাদের আয়ের উৎসসহ বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং প্রয়োজন হলে আবারও ডাকা হবে।”
