আশুলিয়ায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ আটক
ঢাকার আশুলিয়ায় একটি মহিলা মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অধ্যক্ষকে আটক করেছে পুলিশ।
আশুলিয়া থানার এসআই কামরুল হাসান জানান, মঙ্গলবার ঘোষবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মোসলে উদ্দিন ওই এলাকার মজিদুন নিসা মহিলা মাদ্রাসার অধ্যক্ষ।
এসআই কামরুল বলেন, শুক্রবার বিকেলে অধ্যক্ষ ওই ছাত্রীকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। বিষয়টি ছাত্রী তার পরিবারকে জানালে তারা স্থানীয়দের কাছে অভিযোগ করেন। মঙ্গলবার অধ্যক্ষ মোসলেম মাদ্রাসায় গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।
এ ঘটনায় ওই ছাত্রীর পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এসআই কামরুল।
