২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পুজামণ্ডপে আইয়ুব বাচ্চুকে স্মরণ

শারদীয় দুর্গোৎসবে রাজশাহী শহরের একটি মণ্ডপে আইয়ুব বাচ্চুকে স্মরণ করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2019, 08:01 PM

Updated : 10 Oct 2022, 09:28 PM

শহরের রানীবাজার মোড়ে এ মণ্ডপ তৈরি হয়েছে টাইগার সংঘেরর আয়োজনে।

টাইগার সংঘের সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী বলেন, রুপালি গিটারের আদলে এবার তাদের পূজামণ্ডপ সাজানো হয়েছে। মঞ্চের সঙ্গে রয়েছে ৫৮ ফুট লম্বা ও ১৯ ফুট চওড়া রুপালি গিটার। আরও রয়েছে ১০ ফুট উঁচু ও ২৬ ফুট চওড়া হ্যাট। হ্যাটের সঙ্গে সামঞ্জস্য রেখে বানানো হয়েছে সানগ্লাস।

“এসবের একমাত্র উদ্দেশ্য হল আমরা আমাদের প্রিয় আইয়ুব বাচ্চুকে স্মরণ করতে চেয়েছি।”

টাইগার সংঘ ৩৮ বছর ধরে এখানে পূজা করে আসছে জানিয়ে তিনি বলেন, এবার এ পুজামণ্ডপ সাজাতে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছে। ধনাঢ্য কিছু ব্যক্তি প্রতিবছরই মণ্ডপ সাজাতে অর্থসহায়তা করে থাকেন। বাকি টাকা মণ্ডপ পরিচালনা কমিটির সদস্যরা দেন।