সাতক্ষীরায় বাসের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
নিহত কাজী সাইদুর রহমান (৫৬) উপজেলার মৌতলা গ্রামের কাজী এমদাদ হোসেনের ছেলে।
কালিগঞ্জ থানার ওসি দেলোয়ার হুসেন বলেন, শনিবার দুপুরে সাইদুর পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কালিগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে স্টার পাম্পের সামনে সাতক্ষীরাগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সাইদুর ঘটনাস্থলেই নিহত হন।
পুলিশ বাসটি আটক করলেও চালককে ধরতে পারেনি বলে তিনি জানান।
