২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে জুয়া: মহিলা আ.লীগ নেতার ছেলে আটক

‘জুয়া খেলার’ সময় জয়পুরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর ছেলেসহ নয় জনকে আটক করেছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2019, 10:02 AM

Updated : 10 Oct 2022, 09:26 PM

বুধবার রাতে জয়পুরহাট শহরের জিরো পয়েন্টে বন্ধু ক্লাব থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রেবেকা সুলতানার ছেলে আরিফুল আলম রুবেল ছাড়াও যারা আটক হয়েছে- ফুয়াদ মতিন, শফিউল আলম, বকুল হোসেন, শিপন, মনিরুল ইসলাম, সামিউল আলম, মিলন ও রুবেল। আটকরা সবাই পৌরশহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) রায়হান হোসেন জানান, আটকরা দীর্ঘদিন থেকে শহরের জিরো পয়েন্টে ‘বন্ধু ক্লাবে’ জুয়া খেলে আসছিল।

শহরে জুয়াড়িরা জুয়া খেলছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে ‘অভিযান চালিয়ে জুয়াড়িদের আটক করে।’

সে সময় জুয়ার সরঞ্জাম, নগত ৫২ হাজার টাকা, চারটি মটরসাইকেল ও ফেন্সিডিলের ফাঁকা বোতলও জব্দ করা হয় বলে জানান তিনি।

আটকদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলার প্রস্তুতি ও আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও সকালে জানান এই পুলিশ কর্মকর্তা।