২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ের সীমান্তে ২ বাংলাদেশিকে ধরেছে বিএসএফ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তের ওপারে দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2019, 09:11 PM

Updated : 18 Aug 2022, 05:43 PM

শনিবার ভোরে তাদের আটক করা হলেও বিষয়টি জানা গেছে রোববার।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদ বিষয়টি নিশ্চিত করেন।

আটকরা হলেন বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নের মাশানডাঙ্গী গ্রামের মো. আলমের ছেলে আব্দুল হাকিম (২২) ও দুলিয়াভিটা গ্রামের তফিজ উদ্দীনের ছেলে আবু সাঈদ (২৩)।

বিজিবির সহকারী পরিচালক রাজ মামুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার ভোরে নাগরভিটা সীমান্তের ৩৭৮/৪ নম্বর পিলার এলাকা দিয়ে অবৈধভাবে বাড়িতে ফিরছিলেন আব্দুল হাকিম ও আবু সাঈদ।

“এ সময় ভারতের তিনগাঁও বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের দুইজনকে আটক করে।”

তিনি বলেন, খবর পাওয়ার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়। বৈঠকে দুই বাংলাদেশিকে আটকের বিষয়টি নিশ্চিত করে বিএসএফ দাবি করে, তাদেরকে ভরতের ভেতরে ফেন্সিডিলসহ আটক করা হয়েছে। পরে আটক আব্দুল হাকিম ও আবু সাঈদকে ভারতের ইসলামপুর থানায় হস্তান্তর করা হয়।