গাইবান্ধায় ভুয়া চিকিৎসক আটক
গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় এক ভুয়া চিকিৎসককে চারমাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডিত আব্দুল রাজ্জাক সরকার আপেল গাইবান্ধার গোবিন্দগঞ্জের মো. ইদ্রিস আলী সরকারের ছেলে।
উপজেলা সদরে বেগম রোকেয়া ডায়াগনস্টিক সেন্টারে মঙ্গলবার এই অভিযান চালানো হয় বলে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শি চাকমা জানান।
অতীশ বলেন, রাজ্জাক নিজেকে এমবিবিএস ডাক্তার এবং বিভিন্ন রোগের বিশেষজ্ঞ পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ওই ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন।
পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান জানান, আটক ব্যক্তিকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
