২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় ৩ জনের যাবজ্জীবন

চাঁপাইনবাঞ্জে তিন বছর আগের অস্ত্র মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চাঁপাইনবাবঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2019, 02:45 PM

Updated : 08 Apr 2022, 04:33 PM

মঙ্গলবার স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. শওকত আলী এ রায় দেন।

দণ্ডিতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গোপালনগরের আইনুদ্দিনের ছেলে শাহ আলম, তেলকুপি গ্রামের মো. দুলুর ছেলে আবুল কালাম, চট্টগ্রামের বোয়ালখালি উপজেলার আহল্লা সাধারপাড়ার নূরুল হকের ছেলে মোহাম্মদ ওসমান আলী।

আসামিদের মধ্যে ওসমান আলী পলাতক রয়েছেন।

মামলার বরাতে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৬ সালের ২৪ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শঙ্করবাটি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ২২ টি পিস্তল, ৪৫ টি ম্যাগজিন ও ১৩৬ রাউন্ড গুলি উদ্ধার করে।

ছাগলের খামার হিসেবে ব্যবহারের কথা বলে ওই বাড়িটি ভাড়া নিয়েছিলেন শাহ আলম। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান তিনি।

সদর থানার এসআই আব্দুল করিম ওই দিন অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

তদন্ত শেষে গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহবুব আলম ২০১৭ সালের ২২ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় শঙ্করবাটি এলাকার সোহরাব আলীর ছেলে সাইফুল ইসলামকে এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।