দিনাজপুরে ডেঙ্গুতে একজনের মৃত্যু
দিনাজপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে রবিউল ইসলামের (১৭) মৃত্যু হয়।
রবিউল ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ গ্রামের নয়ন ইসলামের ছেলে।
এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আবু মোহাম্মদ খয়রুল ইসলাম বলেন, “ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ৩০ জুন থেকে রবিউল এ হাসপাতালে ভর্তি ছিলেন। ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
তিনি বলেন, এই প্রথম জেলায় ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর মুত্যু হলো। আরও ৪৩ জন এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
