২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু আতঙ্কে ঝোপ পরিষ্কারে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জয়পুরহাটের সদর উপজেলায় ডেঙ্গু আতঙ্কে বাড়ির পাশের ঝোপঝাড় পরিষ্কার করার সময় বিদ্যুতের ছেঁড়া তার শরীরে লেগে এক যুবকের প্রাণ গেছে। 

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2019, 11:48 AM

Updated : 08 Apr 2022, 04:33 PM

মঙ্গলবার সকালে উপজেলার সগুনা গ্রামে এ ঘটনা ঘটে বলে জয়পুরহাট সদর থানার ওসি সিদ্দিকুর রহমান  জানান।

মৃত জাহিদুল ইসলাম (২৪) ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

জাহিদুলের পরিবারের বরাতে ওসি বলেন, ডেঙ্গু আতঙ্কে জাহিদুল বাড়ির পাশে মশা নিধনের জন্য ঝোপ-জঙ্গল পরিষ্কার করছিলেন।

“এ সময় একটি বৈদ্যুতিক খুঁটির ছেঁড়া তারের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা জাহিদুলকে মৃত ঘোষণা করেন।”