খুলনায় ডেঙ্গুতে আরেকজনের মৃত্যু
খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরেকজনের মৃত্যু হয়েছে।
সোমবার খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে খাদিজা বেগমের (৪০) মৃত্যু হয়। এনিয়ে জেলায় এ রোগে তিনজনের মৃত্যু হলো।
খাদিজা বেগম বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের দুলু মোল্লার স্ত্রী।
খুলনার সিভিল সার্জন এ এস এম আব্দুর রাজ্জাক বলেন, গত শনিবার (৩ অগাস্ট) রাত সাড়ে ৯টায় খাদিজা বেগম জ্বর নিয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তার রক্তে প্লাটিলেট কাউন্ট খুব কম ছিল। সোমবার তার মৃত্যু হয়েছে।
এ নিয়ে খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
এর আগে রোববার মঞ্জুর শেখ নামে দশম শ্রেণির এক ছাত্র এবং মর্জিনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়।
