২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

যশোরের শার্শায় এক স্কুল শিক্ষার্থীকে ইভটিজিং করায় এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2019, 12:07 PM

Updated : 08 Apr 2022, 04:32 PM

দণ্ডিত ইমানুর রহমান রিপন (২৯) শার্শা উপজেলার পশ্চিম কোটা গ্রামের আব্দুল জলিলের ছেলে।

শার্শা থানার এসআই মামুনুর রশিদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমি জেরিন কান্তা তাকে এ দণ্ড দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে বাগআাঁচড়া বালিকা বিদ্যালয়ের সামনে এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় স্থানীয়রা রিপনকে ধরে পুলিশে দেয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে সাজা  দেওয়া হয়।  

রিপরকে যশোর কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান এসআই।