২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

হবিগঞ্জের বাহুবলে আড়াই বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করা হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2019, 05:24 PM

Updated : 18 Aug 2022, 05:36 PM

পুটিজুরি এলাকা থেকে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে তাকে আটক করা হয় বলে পুটিজুরি পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ মো. মোবাশ্বির জানান।

আটক ১২ বছরের ওই কিশোরের বাড়ি উপজেলার কুমেদপুর গ্রামে।

পুলিশ কর্মকর্তা মোবাশ্বির বলেন,“গত ১১ জুলাই ওই কিশোর প্রতিবেশী এক শিশু ঘরে একা পেয়ে ধর্ষণ করে। পরে সে পালিয়ে যায়।”

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে মেয়েটির বাবা বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করলে অভিযান চালিয়ে ছেলেটি আটক করা হয় বলে জানান তিনি।