কিশোরগঞ্জে হাওরে ডুবে দুই শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় হাওরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ইটনা সদর ইউনিয়নের হিরনপুর মীরাকান্দিতে এ ঘটনা ঘটে।
মৃত জুয়েল ও সোহেল ইটনা সদর ইউনিয়নের হিরনপুর মীরাকান্দির দিনমজুর মো. আলীম উদ্দিনের ছেলে।
ওসি মুর্শেদ বলেন,“জুয়েল ও সোহেল বাড়ির পাশে খেলতে যায়। এক পর্যায়ে তারা সময় হাওরের পানিতে পড়ে যায়।”
পরে স্বজনেরা তাদের উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
