২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গার কিশোরকে ‘যৌন নিপীড়ন’, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

চুয়াডাঙ্গার এক কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগে সাবেক এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2019, 12:25 PM

Updated : 08 Apr 2022, 04:31 PM

চুয়াডাঙ্গা থানার ওসি আবু জিহাদ মোহাম্মদ ফকরুল আলম খান জানান, কুষ্টিয়া জেলার মীরপুর থানার আমলা সদরপুর থেকে মঙ্গলবার রাতে হাফেজ মাওলানা মুফতি আব্দুল মোমেনকে (৩০) গ্রেপ্তার করা হয়।

ছেলেটির বাড়ি সদর উপজেলার আকন্দবাড়ি গ্রামে।  

মোমেন মেহেরপুর জেলার গাংনী থানার বেড় দক্ষিণপাড়া গ্রামের হাজী আমিনুল হকের ছেলে।

ওসি বলেন, “মোমেন ২০১৮ সালে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া আকন্দবাড়িয়া কওমি মাদরাসার শিক্ষক ছিলেন। ওই বছর ২৫ ফেব্রুয়ারি রাতে তিনি মাদরাসার এক ছাত্রকে যৌন নিপীড়ন করেন এবং এ ঘটনা কাউকে জানালে তাকে মেরে ফেলা হবে বলে হুমকি দেন। ভয়ে ওই ছাত্র বিষয়টি কাউকে জানায় নি।”

এ ঘটনায় মঙ্গলবার ছেলেটির চাচা চুয়াডাঙ্গা থানায় মোমেনের বিরুদ্ধে মামলা করলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

দণ্ডবিধির ৩৭৭ নম্বর ধারায় বলা হয়েছে, প্রকৃতির নিয়মের বিরুদ্ধে’ গিয়ে কেউ পুরুষ, নারী বা জন্তুর সঙ্গে যৌনসঙ্গম করলে তার যাবজ্জীবন কারাদণ্ড বা দশ বছরের জেল হতে পারে। সেই সঙ্গে হতে পারে জরিমানা।