২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী হাসপাতালে এক দিনে ১২ ডেঙ্গু রোগী

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন; যাদের মধ্যে একজনকে আইসিইউতে রাখা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2019, 02:51 PM

Updated : 18 Aug 2022, 05:35 PM

হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বলেন, গত দুই সপ্তাহে তাদের হাসপাতালে ৫৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি করা হয়। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে ফিরে গেছেন ২০ জন। বর্তমানে ৩৩ জন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

“আর রোববার সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন রোগী। তাদের মধ্যে একজনকে আইসিইউতে রাখা হয়েছে। তারা সবাই ঢাকায় আক্রান্ত হয়েছেন। রাজশাহীতে উদ্বেগের কারণ নেই।”

ডেঙ্গু রোগীদের ‘বিশেষ কর্নার’ করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান।

ফেরদৌস বলেন, “এত দিন এ হাসপাতালে ডেঙ্গু শণাক্ত করার স্ট্রিপ ছিল না। রোববার স্ট্রিপ কেনা হয়েছে। এর খরচ বহন করতে হবে রোগীদের। এর জন্য প্রত্যেক রোগীর খরচ হবে ২৫০ টাকা।

“হাসপাতালে সিবিসি ও প্লাটিলেট পরীক্ষার ব্যবস্থা আছে। এগুলো ভেতরেই হচ্ছে। রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হবে এমন কোনো সিদ্ধান্ত নেই।”