২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুয়ারে বন্যার পানি, কুড়িগ্রামে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে ঘরের দুয়ারে উঠে আসা বন্যার পানিতে ডুবে দেড় বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2019, 03:28 PM

Updated : 18 Aug 2022, 05:32 PM

শুক্রবার সকালে উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা ওয়ার্ডের খাওনারদরগা গ্রামের ভাটিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত সীমা খাতুন সে ওই গ্রামের সাদেক মিয়ার মেয়ে।

উলিপুর ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার সোহরাব হোসেন বলেন, “শিশুটিকে তার মা ঘরের বাইরে রেখে কাজ করছিলেন। কোনো এক সময় পানিতে পড়ে গিয়ে শিশুটির মৃত্যু হয়।“