২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় বোমা বিস্ফোরণে এক ব্যক্তি আহত

চুয়াডাঙ্গায় বোমা বিস্ফোরণে এক ব্যক্তি আহত হয়েছেন, যার বিরুদ্ধে বোমা বানানোর তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2019, 04:28 PM

Updated : 18 Aug 2022, 05:31 PM

আহত আব্দুল হাকিম (৪০) জেলার দামুড়হুদা উপজেলার ধান্যঘরা গ্রামের আবু বকরের ছেলে।

দামুড়হুদা থানার ওসি সুকুমার বিশ্বাস প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, “সোমবার সকাল ১০টার দিকে হাকিমের বসতঘরের মধ্যে বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়। স্থানীয়রা তাকে ঘরের মধ্য থেকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান।”

হাসপাতালের চিকিৎসক এহসানুল হক তন্ময় বলেন, “বোমা বিস্ফোরণে হাকিমের মাথা ও বাম পায়ে মারাত্মক জখম হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী বা ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”

হাকিমের নামে দামুড়হুদা থানায় একটি মামলা আছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার মাহবুবুর রহমান।

তিনি বলেন, “হাকিম বেশ কিছুদিন ধরে বোমা বানিয়ে সন্ত্রাসীদের সরবরাহ করতেন বলে তথ্য পাওয়া গেছে।”