২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, আটক ১

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ধরালো অস্ত্রের আঘতে এক ব্যক্তি নিহত হয়েছেন; আহত হয়েছেন আরেকজন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2019, 10:52 PM

Updated : 08 Apr 2022, 04:24 PM

সোমবার রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের নান্দিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর পুলিশ মহসিন নামের একজনকে আটক করেছে, যাকে মানসিক বিকারগ্রস্ত বলছে পুলিশ।

নিহত আনিছুর রহমান আজাদ (৪০) ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে। আটক মহসিনও একই এলাকার বাসিন্দা।

আহত ইব্রাহীমকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

স্থানীয়দের বরাত দিয়ে লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আনিসুর রহমান আজাদের ভাগিনা টিটুকে মারধর করেন মহসিন। বিষয়টি জানতে পেরে মহসিনকে মারধরের কারণ জানতে চান আজাদ। এ সময় তাদের মাঝে বাকবিতণ্ডা হয়।

“এক পর্যায়ে মহসিন ক্ষিপ্ত হয়ে দা দিয়ে আজাদকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। এ সময় বাধা দিতে গেলে ধারলো অস্ত্রের আঘাতে ইব্রাহিম আহত হন।”

পুলিশ মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এসপি মাহাতাব উদ্দিন বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত মহসিনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে সে মানসিক বিকারগ্রস্ত। হত্যার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।