২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ২ শিবিরকর্মী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় একটি বাসা থেকে উগ্রমতবাদের বই ও লিফলেটসহ ছাত্র শিবিরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2019, 03:48 PM

Updated : 18 Aug 2022, 05:28 PM

সোমবার ভোররাতে পৌরশহরের দক্ষিণ মৌড়াইল এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয় বলে ব্রাহ্মণবাড়িয়া-২ নম্বর শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) মো. সোহাগ জানান।

আটকরা হলেন- নবীনগর উপজেলা সদরের পশ্চিমপাড়া মহল্লার আব্দুল বাতেনের ছেলে আব্দুর রহমান (২৪) ও একই এলাকার আমির হোসেনের ছেলে আকরাম (২৪)।

আটক দুইজনই ইসলামী ছাত্র শিবিরের সক্রিয় কর্মী বলে দাবি করছে জানিয়েছে পুলিশ।

পরিদর্শক সোহাগ বলেন, ছাত্র শিবিরের ১৫/১৬ জন কর্মী জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছে থবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ।

“এ সময় আব্দুর রহমান ও আকরামকে দুইটি জিহাদী বই ও ২০টি লিফলেটসহ জব্দ করা হয়।”