২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে পৃথক সড়কে নিহত ২

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় একজন আর ক্ষেতলাল উপজেলায় ভটভটির নিচে পড়ে এক শিশু নিহত হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2019, 05:41 PM

Updated : 18 Aug 2022, 05:25 PM

শনিবার সকালে জেলার আক্কেলপুর উপজেলার কানুপুর গ্রামে এবং ক্ষেতলাল উপজেলার দাশরা গ্রামে এসব হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার জামালপুর চারমাথা এলাকার শহিদ মণ্ডলের ছেলে আব্দুস সালাম ও ক্ষেতলাল উপজেলার দাশরা গ্রামের এমরান হোসেনের ছেলে তানভির হোসেন।

আক্কেলপুর থানার ওসি কিরণ কুমার রায় জানান, বেলা সাড়ে ১১টার দিকে ভটভটিতে করে মুরগি নিয়ে সালাম জয়পুরহাট শহরের দিকে আসছিলেন। কানুপুর গ্রামের অরক্ষিত রেলগেট অতিক্রম করার সময় রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেসের ধাক্কায় ভটভটিটি ছিন্নভিন্ন হয়ে যায়। এ সময় ভটভটি চালক সালাম ঘটনাস্থলেই নিহত হন।

ক্ষেতলাল থানার ওসি শাহরিয়ার খান জানান, ক্ষেতলাল উপজেলার মিনিগাড়ি গ্রাম থেকে মামার সঙ্গে মোটরসাইকেলের পেছনে বসে বাড়ি ফিরছিল। দাশরা গ্রামে আসামাত্র তানভির মোটরসাইকেল থেকে পড়ে যায়। এ সময় একটি ভটভটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।