২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোহারে গৃহবধূর নগ্ন ভিডিও তুলে চাঁদা দাবি, গ্রেপ্তার ২

ঢাকার দোহার উপজেলায় কৌশলে এক গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2019, 11:55 AM

Updated : 18 Aug 2022, 05:25 PM

দোহার থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, উপজেলার লটাখোলা বিলেরপাড় গ্রাম থেকে রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন ওই গ্রামের আবুল কালামের ছেলে আব্দুস সালাম (৩৫) ও একই গ্রামের মুনসুর মোল্লার ছেলে মো. মাসুদ রানা (৩২)।

ওসি সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ২৭ জুন রাতে ওই গৃহবধূ নিজ ঘরে কাপড় বদলাচ্ছিলেন। সে সময় সালাম-মাসুদ জানালার ফাঁক দিয়ে মোবাইল ফোনের ক্যামেরায় ছবি ও ভিডিও ধারণ করেন।

“পরে তারা ইন্টারনেটে প্রকাশের ভয় দেখিয়ে চাঁদা দাবি করেন। গৃহবধূ তাদের ২০ হাজার টাকা দেন। আবার চাঁদা দাবি করলে তিনি থানায় অভিযোগ দেন। পুলিশ ওই গৃহবধূকে দিয়ে ফাঁদ পেতে রোববার রাতে চাঁদা দেবেন বলে সালাম-মাসুদকে ডেকে আনেন। এ সময় স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের গ্রেপ্তার করে।”

তাদের মোবাইল ফোন দুটি মেমোরিসহ জব্দ করা হয়েছে জানিয়ে ওসি সাজ্জাদ বলেন, এ ঘটনায় গৃহবধূ রাতেই পর্নোগ্রাফি আইনে দোহার থানায় মামলা করেছেন।